হোলির দিনে ঠেলে ফেলে দেওয়া হল কিং খানকে! - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 13 March 2020

হোলির দিনে ঠেলে ফেলে দেওয়া হল কিং খানকে!






টানা বেশ কিছু সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। অনেকদিন ধরেই নতুন কোন সিনেমাও নেই। শ্যুটিংহীন আরামের জীবন কাটাচ্ছেন শাহরুখ খান। সময় দিচ্ছেন পরিবারকে। নানা উৎসব পার্টিতেও চুটিয়ে মাস্তি করছেন তিনি। 
সম্প্রতি হোলি উসবেও রঙিন হয়ে ধরা দিলেন শাহরুখ। স্ত্রী-সন্তানদের সঙ্গে রঙ খেলায় জমিয়ে তুলেছেন অবসর।
তার ভিড়ে ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে শাহরুখ খান, গৌরী খানদের দেখা যায় হোলির ধামাকায় মেতে উঠতে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, হোলির পার্টিতে কখনও শাহরুখ খানকে ঠেলে পুলের জলে ফেলে দেওয়া হচ্ছে, আবার কখনও গৌরীকে সেখানে নিয়ে আসা হচ্ছে টেনে। শুধু তাই নয়, ওই ভিডিওতে শাহরুখ-গৌরীকে একসঙ্গে নাচতেও দেখা যাচ্ছে।
২০০০ সালে সুভাষ ঘাইয়ের এক হোলি পার্টিতে শাহরুখ, গৌরী অংশ নেন। সেই পুরনো ভিডিওটি নতুন করে শেয়ার দিলেন পরিচালক। সেখানে আরও দেখা গেছে চাঙ্কি পান্ডেকেও। অর্থাৎ, বলিউডে যে আগেও তারকাদের হোলি পার্টি হত, তা সুভাষ ঘাইয়ের শেয়ার করা এই পুরনো ভিডিও থেকে বেশ স্পষ্ট।
শাহরুখ খানকে আবার কবে বড় পর্দায় দেখা যাবে, তা নিয়ে প্রশ্ন করতে শুরু করেন তাঁর ভক্তরা। যদিও ভক্তদের প্রশ্নের এখনও কোনও সদুত্তর দিতে পারেননি কিং খান।

এদিকে পরিচালক আনন্দ এল রাইয়ের সিনেমা ‘জিরো’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর শাহরুখকে আর বড় পর্দায় দেখা যায়নি, যা নিয়ে কিং খানের ভক্তদের মধ্যে বেশ অসন্তোষ চোখে পড়তে শুরু করে। শাহরুখ খানকে আবার কবে বড় পর্দায় দেখা যাবে তা নিয়েও প্রশ্ন উঠছে। শোনা যাচ্ছে শিগগিরই নতুন সিনেমা নিয়ে হাজির হবেন তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad