করোনার তাণ্ডবে বিশ্ব যখন কাঁপছে তখন এই করোনা নিয়ে জন্ম নিচ্ছে নানা সব বৈচিত্র্যপূর্ণ ঘটনা। শেষ পর্যন্ত করোনা রূপ চর্চার অংশ হয়েছে। এই করোনা প্রতিরোধে হাত ধোওয়ার উপর বেশি জোর দেওয়া হচ্ছে। সেই হ্যান্ড স্যানিটাজার থেকে শুরু করে নখের মধ্যেও করোনা নিয়ে বিভিন্ন আর্ট করছে নারীরা। আর এই ডিজাইন করা নখের ছবি ইন্সটাগ্রামে ব্যাপক সাড়া ফেলেছে।
করোনা ভাইরাসের আকারে নিজের নখ ডিজাইন করেছেন অনেক নারী। কেউ কেউ নখকে সাজিয়েছেন মাস্ক পরা নারীর ছবি দিয়ে আবার কারও নখে শোভা পাচ্ছে করোনাভাইরাসের কার্টুন ভার্সন।
অনেকে আবার হাতের নখে পুরো হ্যান্ড স্যানিটাইজারের বর্ণনা তুলে ধরেছেন। আবার হাত ধোওয়ার প্রতি সতর্ক করা হচ্ছে অনেকের নখের ডিজাইনে। ভাইরাসকে অনেকে দেখিয়েছেন কার্টুন বেশে আবার অনেকে ভাইরাসের মিনি ভার্সনকে উপস্থাপন করেছেন নিজের নখে।

No comments:
Post a Comment