নিজের শরীরের সবচেয়ে সুন্দর অঙ্গ দান করতে চান রাখি - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 14 March 2020

নিজের শরীরের সবচেয়ে সুন্দর অঙ্গ দান করতে চান রাখি






সবসময়ই কিছু না কিছু করে বিতর্কের কেন্দ্রে থাকেন বলিটাউনের ‘কন্ট্রোভার্সি কুইন’ রাখি সাওয়ান্ত। কখনও নিজের বিয়ে নিয়ে, কখনও বা প্রেগন্যান্সি, কখনও আবার কমোডে বসে লাইভে গিয়ে কারওর কঠিন সমালোচনা! নিত্যনতুন চমক দেওয়াটা তার অভ্যাস।

এই মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল রাখির একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, রাখি অরগ্যান ডোনেশনের পুরো প্রক্রিয়াটি নিয়ে বেজায় খুশি। তিনি নিজেও এই মহান কর্মের অংশ হতে চান বলে জানিয়েছেন।

নিজের শরীরের বিশেষ অংশ দান করতে চান। কিন্তু কী সেই অংশ? রাখি সাওয়ান্ত দান করতে চান তার স্তন! তার ভাষায়, ‘আমার শরীরের সবথেকে সুন্দর অঙ্গ ‘স্তন’। আমি সেটা দান করে যেতে চাই। যদিও আমি ঠিক জানি না কাকে এটা দিয়ে যাব, দেখা যাক কাকে দিয়ে যেতে পারি।’

মজার ঘটনা হল ভিডিওটি দুই বছর আগের। হঠাৎ নতুন করে নেট দুনিয়ায় আলোড়ন তুলেছে এটি। আর বরাবরের মতোই রাখির অন্যসব ভিডিও’র মতো ভাইরাল এটাও।

এর আগে ইন্টারনেটে রাখি সাওয়ান্তের একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে তিনি বিন্দাস বলেছিলেন, ‘আমার বুকের সৌন্দর্য বাড়াতে প্লাস্টিক সার্জারি করিয়েছি। বলিউডের ৯০ শতাংশ তারকারা কখনও না কখনও কোনও না কোনও অঙ্গ সার্জারি করিয়ে থাকেন। আমিও করিয়েছি, এতে লজ্জার কোনও কারণ নেই।’ 

No comments:

Post a Comment

Post Top Ad