মুর্শিদাবাদ সফরে এলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি উওর ও দক্ষিণ মুর্শিদাবাদের সাতটি পৌরসভার যারা পৌরমন্ডলে আছেন তাদের কার্যবিবরণী ঠিক করে দেন।এর পাশাপাশি মুর্শিদাবাদে সিএএ ও এনআরসি নিয়ে যে হিংসা আন্দোলন হয়েছিল তা নিয়ে কটাক্ষ করেন।
তিনি এদিন তৃণমূল দলকে 'করে খাও পার্টি' বলে সম্ভাষণ করেন। সংখ্যালঘুদেরকে বর্তমান শাসক দল বিজেপির নামে মিথায় ভয় দেখিয়ে ভোটের রাজনীতি করছেন।অথচ বিজেপি শাসিত রাজ্যগুলিতে সবচেয়ে সুরক্ষিত অবস্থায় আছেন সংখ্যালঘুরা।আর এইখানকার সংখ্যালঘুরা এখনও দরীদ্র অবস্থায় জীবিনযাপন করছে।
এছাড়াও যেসব পুলিস কর্মী ও তৃণমূল নেতা বিজেপি কার্যকর্তার উপর মিথ্যা মামলায় ফাসাচ্ছেন তাদের কাউকে ছাড়া হবে না বলে এদিন সাফ জানিয়ে দেন দিলীপ ঘোষ

No comments:
Post a Comment