শারীরিক মিলন করলে কি করোনা ছড়াতে পারে! - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 23 March 2020

শারীরিক মিলন করলে কি করোনা ছড়াতে পারে!





করোনা এক ভয়াবহ ঝুঁকির মুখে ফেলেছে বিশ্বকে। মরণঘাতীয় এ রোগের প্রাদুর্ভাবে স্থবিরতা নেমে এসেছে মানুষের জীবনযাত্রায়। করোনা সংক্রান্ত অনেক ভুল তথ্য ছড়াচ্ছে বাজারে।

দ্য গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী, তিন বিশেষজ্ঞ চিকিৎসক জানিয়েছেন, যৌনতার মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণের কোনও কেস এখনও তারা দেখতে পাননি। মূলত হাঁচি-কাশি থেকে যে ড্রপলেট বা কণা ছিটকে আসে, তা থেকেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক ভাবে দেখা গেছে।

ডাক্তার জেসিকা জাস্টম্যানের মতে, সঙ্গমের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণ হতে পারে না। তবে চুমু খাওয়ার সময় যে স্যালাইভা মুখ থেকে অন্য মুখে যায় তা থেকে করোনা ছড়ানোর আশঙ্কা রয়েছে।

এরই সঙ্গে চিকিৎসকদের মত, কোনও কারণে আপনি সংক্রামিত হয়ে গেলে কোনও ভাবেই সঙ্গম করবেন না। কারণ শারীরিক ছোঁয়া থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে যারা সুস্থ, যারা একেবারেই পরিবারের সঙ্গে স্বেচ্ছায় আইসোলেশনে বা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারা যৌনসঙ্গম করতেই পারেন। তবে অসুস্থতার কোনও রকম লক্ষণ দেখলেই সতর্ক হতে হবে।

No comments:

Post a Comment

Post Top Ad