খাবাররের মাধ্যমে কি করোনায় সংক্রমণের আশঙ্কা আছে! - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 23 March 2020

খাবাররের মাধ্যমে কি করোনায় সংক্রমণের আশঙ্কা আছে!





কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তির কাশি, থুথু থেকে বিস্তার পায় কোভিড-১৯। তবে প্রশ্ন হল খাবারের মাধ্যমে কি করোনা ভাইরাস ছড়াতে পারে? প্রতিদিন আমরা যে সব খাবার গ্রহণ করছি, তা থেকেও কি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কোন আশঙ্কা আছে কি না?

মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) ফেব্রুয়ারির ২৭ তারিখ এক বিবৃতিতে জানায়, খাবার ও খাবারের প্যাকেজিংয়ের মাধ্যমে কোভিড-১৯ তথা করোনা ভাইরাস ছড়ানোর কোনও প্রমাণ মেলেনি। এফডিএর সঙ্গে একই সুরে কথা বলেছে ফুড সেফটি অথরিটি অব আয়ারল্যান্ড। মার্চের ৭ তারিখ এক বিবৃতিতে তারা বলে, খাবারের মাধ্যমে মানুষের মাঝে করোনা ভাইরাস ছড়ানোর কোনও প্রমাণ পাওয়া যায়নি।

তবে উভয় প্রতিষ্ঠান থেকেই পরামর্শ দেওয়া হয়েছে খাবার প্রস্তুতের সময় খুব ভালোভাবে (২০ সেকেন্ড সময় নিয়ে) হাত সাবানের সাহায্যে ধোওয়ার জন্য। কাঁচা খাবার ভালোভাবে পরিষ্কার করে সম্পূর্ণ সিদ্ধ করে তবেই খাওয়া যাবে কোনও খাবার। আধা-সিদ্ধ ধরনের খাবার গ্রহণ থেকে এ সময়ে সম্পূর্ণ বিরত থাকতে হবে। অবশ্যই এ সময়ে ঘরে তৈরি সাধারণ ও পুষ্টিকর খাবারই ভরসা এবং এতেই জোর দেওয়া হবে সবচেয়ে নিরাপদ ও সঠিক সিদ্ধান্ত।

No comments:

Post a Comment

Post Top Ad