করোনা মোকাবেলায় ঘরে থাকুন, তবে সাথে বজায় রাখুন সাবধানতা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 23 March 2020

করোনা মোকাবেলায় ঘরে থাকুন, তবে সাথে বজায় রাখুন সাবধানতা


করোনার বেড়াজালে আমরা পুরোপুরি জড়িয়ে গিয়েছি প্রায়। আর এই পরিস্থিতি থেকে বাঁচতে লকডাউন করে দেওয়া হয়েছে প্রায় পুরো দেশ। তাই ঘরে থাকাটাই এই সময় সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। আর নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য ঘরের বাইরে বের হওয়া থেকে যথাসম্ভব বিরত থাকতেই হবে আমাদের।

তবে সারাদিন ব্যস্ত সময় পার করা মানুষটি ঘরে বসে থেকেও বিরক্ত হয়ে উঠবে এমনটাই স্বাভাবিক। সেক্ষেত্রে কী করণীয়?

ঘরেই পরিবারের সঙ্গে উৎসবে মেতে উঠতে পারেন। তবে বাইরে থেকে আবার অতিথি ডেকে আনবেন না যেন।

ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালের সহকারী-পরিচালক ও ‘ইন্টারনাল মেডিসিন’ বিভাগের পরামর্শদাতা ডা. আরএস মিশরা বলেন, “ঘরের মধ্যে পরিবারের সবাই মিলে খাওয়া কিংবা গল্প করার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বনের প্রয়োজন আছে। পরিবারের প্রতিটি মানুষকে জানতে হবে করণীয়-বর্জণীয় বিষয়গুলো সম্পর্কে।”

“বিশেষ করে পরিবারের প্রবীণ সদস্য যারা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাঁপানি ইত্যাদি দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত তাদের ছোট জন সমাগমেও থাকতে দেওয়া যাবে না। সামাজিক জীব হিসেবে প্রতিটি মানুষকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, পরিস্থিতি বুঝতে হবে। কারণ করোনাভাইরাস থেকে নিরাপদ থাকার একমাত্র প্রমাণিত উপায় হল মানুষের কাছ থেকে দূরত্ব বজায় রাখা।”

ফোর্টিস হেলথকেয়ার হাসপাতালের পরিচালক সামির পারিখ বলেন, “শুধু নিজের কথা চিন্তা না করে বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করতে হবে। সবার মিলিত চেষ্টার মাধ্যমেই করোনাভাইরাসের মোকাবেলা করা সম্ভব। নিজের পছন্দ-অপছন্দ, সামাজিক চাহিদা এখানে মুখ্য বিষয় নয়, মূল কথা হল চিকিৎসক, সরকার সবার নির্দেশনা মেনে চলা, পর্যাপ্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা।”

পারিখ বলেন, “দূরে থাকা পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখতে সামাজিক যোগাযোগ মাধ্যম, ফোন ইত্যাদি ব্যবহার করতে হবে। নিজেকে সময় দিন। কাজের চাপে সময়ের অভাবে নিজের যে যত্ন এতদিন নিতে পারেননি, সেগুলো এখন করে নিন, পরিবারকে সময় দিন।”

No comments:

Post a Comment

Post Top Ad