করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ‘বেবি ডল’ খ্যাত বলিউড সংগীতশিল্পী কণিকা কাপুর। এ শিল্পীর দায়িত্বহীন কর্মকাণ্ডের অভিযোগে সমালোচনার মুখে পড়েছেন তিনি।
অন্যদিকে আমাদের আর এক শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম। স্ত্রী-সন্তান সহ বর্তমানে তিনি দুবাইতে অবস্থান করছেন। গত ১৭ মার্চ তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু তার বাবা-মা ও দেশের কথা চিন্তা করে ফিরে আসেননি এই শিল্পী। তার ভাষায়—‘দেশে ফিরে বিপদ বাড়াতে চাই না’।
সোনু নিগম এক ভিডিও বার্তায় বলেন—‘এই মুহূর্তে দেশে বাবার সঙ্গে থাকতে খুব ইচ্ছে করছে। আমি যেহেতু দেশের বাইরে, তাই ফিরে ওদের বিপদে ফেলতে চাই না। আমি যদি এখন দেশে ফিরি তবে এয়ারপোর্ট থেকে সংক্রমণের সম্ভাবনা বাড়বে।’
অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিয়ে বলিউড তারকারা দেশে করোনাভাইরাসের সঙ্গে লড়তে যেসব চিকিৎসক, নার্স, হাসপাতালকর্মী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গতকাল বিকাল ৫টায় কেউ কেউ ঘণ্টা, শঙ্খ বাজিয়েছেন। অনেকে বাসন কিংবা থালায় চামচ দিয়ে আওয়াজ তুলে তাদের অভিবাদন জানান।

No comments:
Post a Comment