পারিশ্রমিক বাড়ালেন বাহুবলী - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 16 March 2020

পারিশ্রমিক বাড়ালেন বাহুবলী





বাহুবলীর পর থেকে নির্মাতারা ছুটে বেড়াচ্ছেন অভিনেতা প্রভাসের পেছনে। তার কদর এখন তুঙ্গে। অবশ্য একদিনে প্রভাস এমন জায়গা তৈরি করেননি। এর পেছনে রয়েছে কঠোর পরিশ্রম। বাহুবলী মুক্তির পরই বক্স অফিসে ইতিহাস গড়ে এই সিনেমাটি। এই সিনেমার জন্যই চার বছর অন্য কোনও সিনেমায় কাজ করেননি তিনি। এ সিরিজের প্রথম সিনেমায় অভিনয়ের জন্য ২৫ কোটি টাকা নিয়েছিলেন প্রভাস। কিন্তু ‘বাহুবলী ২’-এ তা বাড়িয়ে ৮০ কোটি করে নেন তিনি।
এবার আবারও পারিশ্রমিক বাড়ালেন অভিনেতা প্রভাস। পরিচালক নাগ অশ্বিনের পরবর্তী সিনেমায় অভিনয় করবেন প্রভাস। এ সিনেমায় অভিনয়ের জন্য মোটা অংকের পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেতা। সর্বভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, প্রভাস তার পরবর্তী সায়েন্স ফিকশন-ড্রামা ঘরানার সিনেমার জন্য শত কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। 
নাম ঠিক না হওয়া এ সিনেমায় নায়িকা চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও নির্ধারণ হয়নি। তবে সিনেমাটিতে প্রভাসের বিপরীতে ক্যাটরিনা কাইফ অভিনয় করতে পারেন বলে জানা গিয়েছে। চলতি বছরের শেষের দিকে সিনেমাটির শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
বর্তমানে রাধাকৃষ্ণ কুমার পরিচালিত একটি সিনেমার শ্যুটিং করছেন প্রভাস। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। প্রাথমিকভাবে সিনেমাটির নাম ‘জান’ রাখা হলেও তা পরিবর্তনের সিদ্ধান্ত রয়েছে বলে জানা গেছে। যদিও সিনেমার নাম কী হবে তা এখনও নির্ধারণ হয়নি। শোনা যাচ্ছে, ‘ও ডিয়ার’ অথবা ‘রাধে শ্যাম’ এই দুটি নাম নির্মাতাদের প্রাথমিক পছন্দের তালিকায় রয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad