সুখের জীবন চাইলে স্ত্রী হিসেবে বেছে নিন এই ধরনের মেয়ে - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 16 March 2020

সুখের জীবন চাইলে স্ত্রী হিসেবে বেছে নিন এই ধরনের মেয়ে




পুরুষদের পছন্দের তালিকায় প্রথম হয়তো ধীর স্থির শান্ত স্বভাবের নারী রয়েছে। গুছিয়ে কথা বলা, গুছিয়ে চলাফেরা করা এমন স্বভাবের নারীরা বেশিরভাগ পুরুষের মন কাড়ে। আর চঞ্চল স্বভাবের মেয়েদের পছন্দ করলেও জীবন সঙ্গী হিসেবে পেতে খুব একটা আগ্রহ থাকে না।
তবে মনোবিদরা দিয়েছেন ভিন্ন তথ্য। মনোবিদদের মতে যাদের আপাতপক্ষে দেখে খানিকটা ‘পাগলি’ বলে মনে হয় আসলে তারাই স্ত্রী হিসেবে সব চেয়ে ভালো হন। অনেকটা চঞ্চল স্বভাবের নারী, যাদের কাণ্ডকারখানা আর পাঁচজনের চেয়ে খানিকটা আলাদা। তারাই ভালো স্ত্রী হন। এর পেছনে যথার্থ কারণ ব্যাখ্যা করেছেন মনোবিদরা।
নির্ভেজাল মানুষ: তারা যেমন, তেমনটাই সবার সামনে থাকেন। কোনও অভিনয় করেন না। যাকে একবার দেখেই বুঝবেন এর দোষ-গুণ কী কী রয়েছে। এরা নিজেদের দোষ ঢাকতে মিথ্যার আশ্রয় নেন না। মানুষ হিসাবেও খুব সৎ হন।
ন্যাকামি পছন্দ নয়: ট্রেকিংয়ে হোক বা ঘরোয়া পার্টি, এরা নারী হিসেবে কখনও আলাদা সুবিধা দাবি করেন না। যেখানে যেমন, সেখানে তেমন ভাবেই থাকতে পছন্দ করেন। তাই ঘুরতে বেরিয়ে বা ট্যুরে গিয়ে কখনও এদের নিয়ে সমস্যায় পড়বেন না।
অসাধারণ প্রেমিকা: আদর্শ প্রেমিকা বলতে যা বোঝায় এরা তাই। ভালোবাসার জন্য আলাদা কোন দিনের প্রয়োজন হয় না। ইনি সঙ্গে থাকলে যে কোন দিনই অন্যরকম ভালোলাগা এনে দেয়। বিয়ের পরে অনেকের ক্ষেত্রেই প্রেম-জীবন পানসে মনে হয়। কিন্তু এদের ক্ষেত্রে কথাটি একেবারে খাটে না। 
সৃজনশীল: আসলে সৃজনশীল মস্তিষ্কের জন্যই এরা আর পাঁচজনের থেকে আলাদা হন।এদের জীবন খুব সৃজনশীল প্রকৃতির হয়ে থাকেন। আউট অফ দ্য বক্স ভাবতে এদের জুড়ি মেলা ভার।
সবসময় আগলে রাখে: এদের সামনে যদি স্বামী বা কোন প্রিয়জনকে কেউ অপমান করেন, তবে আর রক্ষে নেই। যতক্ষণ না অপমানকারীকে মাথা নত করাচ্ছেন, ততক্ষণ খান্ত হন না।

এনার্জিতে ভরপুর: এরা খুব অনুপ্রেরণাদায়ক প্রকৃতির হয়। শুধু নিজেরাই নন, এদের সঙ্গে যারা থাকেন তারাও সম গুণে অনুপ্রাণিত হয়ে উঠবেন।

No comments:

Post a Comment

Post Top Ad