শরীর সুস্থ রাখতে পুরুষরা যে খাবারগুলো অবশ্যই খাবেন - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 March 2020

শরীর সুস্থ রাখতে পুরুষরা যে খাবারগুলো অবশ্যই খাবেন




প্রতিটি পুরুষের জন্যই শারীরিকভাবে সুস্থ থাকা খুব বেশি প্রয়োজন। শরীর সুস্থ থাকলে মন ভালো থাকে এবং যেকোন কাজেই অনেক বেশি পরিশ্রম করা যায়। শারীরিক গঠন এবং কাজের ক্ষমতার দিক থেকে পুরুষেরা নারীদের তুলনায় অনেক ভিন্ন। তাই পুরুষদের পরিশ্রমও হয় বেশি এবং কাজের চাপ থাকে অনেক বেশি।
তাই যেকোন পুরুষেরই উচিৎ নিজের দেহের সুস্থতায় কিছুটা হলেও খেয়াল রাখা। তাই তাদের সঠিক খাদ্যঅভ্যাস গড়ে তুলতে হবে এবং অবশ্যই বুঝে শুনে খেতে হবে যেন অসুস্থতা আপনাকে কাবু করতে না পারে। জেনে নিন তাহলে উপযুক্ত কিছু খাবার সম্পর্কে, যা আপনাকে সর্বদা সুস্থ রাখতে সাহায্য করবে। 
সুস্থ হৃদপিণ্ডের জন্য মাছ এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড মাছ এবং মাছের তেলে আছে সবচেয়ে বেশি ওমেগা-৩, EPA ও DHA চর্বি, যা পুরুষদের দেহের জন্য খুব ভালো। কিন্তু একটি গবেষণায় বলা হয়েছে পুরুষ দেহে মাছের এই চর্বির পরিমাণ খুব বেশি হয়ে গেলে মৃত্যুও হতে পারে। তবে ওমেগা-৩ পুরুষ ও নারী উভয় দেহের জন্যই অনেক বেশি উপকারী। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড প্রাকৃতিক ভাবেই দেহের ওজন ঠিক রাখে ও দেহের ইনসুলিন মাত্রা প্রায় ৫০% কমিয়ে দেয়। দেহকে সুস্থ রাখতে বাদাম ও বীজ বাদামের একটি উপাদান সেলেনিয়াম যা আমাদের দেহকে ক্যান্সার থেকে রক্ষা করে থাকে। বাদামে আছে প্রচুর পরিমানে নিউট্রিয়েন্ট, যা আমাদের দেহের সুরক্ষায় কাজ করে।
এছাড়া বীজ জাতীয় খাবার যেমন, লাউ, কুমড়া, সূর্যমুখীর বীজ আমাদের দেহের জন্য খুব ভালো। কারণ বীজে আছে নিউট্রিয়েন্ট ও ভিটামিন-ই যা আমাদের দেহ ও হৃদপিণ্ডকে সুস্থ রাখে। ফাইবার সমৃদ্ধ ফল ও সবজি আমাদের সুস্থতার সাথে মন জড়িত। আর গবেষণায় জানানো হয়, অনেক খাবারের কথা যা আমাদের দেহের পাশাপাশি মনকেও ভালো রাখে।
তাই সুস্থ থাকতে হলে খেতে হবে প্রচুর পরিমানে ফাইবারে ভরপুর ফলমূল ও সবজি। ফাইবার সমৃদ্ধ ফল-সবজি পুরুষদের দেহের ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে এবং মস্তিষ্ক ও দেহে হরমোনের ভারসাম্য বজায় রাখে। ফাইবার যুক্ত খাবার পুরুষের দেহ, মন ভালো রাখে ও প্রাকৃতিক ভাবে দেহের ওজনের ভারসাম্য ঠিক রাখে। 

No comments:

Post a Comment

Post Top Ad