এ যেন গোদের ওপর বিষ ফোঁড়া। করোনা আতঙ্কে একদিকে সকলেই যেখানে ভীত স্বন্ত্রস্ত, সেখানে রক্ত সঙ্কট যেন নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়ালো শিলিগুড়িতে। শহরের অধিকাংশ ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্ত প্রায় নেই বললেই চলে।
তাই এই পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতে এগিয়ে এল শিলিগুড়ির ইউনিক ফাউন্ডেশন টিম। মঙ্গলবার সকালে শিলিগুড়ির হাসপাতাল মোড়ে ফুটপাতের ওপর এক রক্তদান শিবির আয়োজন করা হয়। এই শিবিরে পথচলতি প্রচুর মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন।
জানা গিয়েছে, শিবির থেকে সংগৃহীত রক্ত শিলিগুড়ি জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে পাঠানো হবে।

No comments:
Post a Comment