নিত্যদিনের সঙ্গীই যখন নীরব ঘাতক, সতর্ক হওয়া প্রয়োজন বই কি! - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 13 March 2020

নিত্যদিনের সঙ্গীই যখন নীরব ঘাতক, সতর্ক হওয়া প্রয়োজন বই কি!





মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য নানাভাবে ক্ষতিকর। তাই প্রয়োজন মোবাইল ব্যবহারে কিছু সতর্কতা অবলম্বন করা। কারণ মোবাইল ফোন আমাদের অজান্তেই ভয়াবহ ক্ষতি সাধন করছে। আসুন, আমরা সে বিষয়ে আলোকপাত করি। যদিও বিষয়টি সবারই কম বেশি জানা, তবুও আর একটু সচেতন হওয়ার জন্য এই লেখা। তাই দেরি না করে একবার চখ বুলিয়ে নিন- 
১। দীর্ঘ সময় মোবাইল ফোনে কথা বলবেন না। এক নাগাড়ে পনেরো মিনিটের বেশি কথা বলা কোনভাবেই উচিৎ নয়।
২। দীর্ঘ সময় মোবাইল ফোনে কথা বলতে চাইলে স্পিকারে বা হেডফোনে কথা বলুন। আপনার সেটটি শরীর থেকে দুই-তিন ইঞ্চি দূরে রেখে কথা বলুন। বাড়ীতে বা অফিসে যদি ল্যান্ডফোন থাকে তাহলে ল্যান্ডলাইনে কথা বলুন, তবে হ্যান্ডসেটে ( তার বিহীন) নয়।
৩। যখন মোবাইল ফোনের সিগন্যাল দুর্বল থাকবে বা ব্যাটারির চার্জ কম থাকবে তখন মোবাইল ব্যবহারে বিরত থাকুন।
৪। যানবাহন ( কার, বাস, ট্রেন, প্লেন) এবং লিফটে মোবাইল ফোন ব্যবহারে বিরত থাকুন। কারণ ধাতব বস্তুর নিকটবর্তী থাকলে রেডিয়েশনের মাত্রা বেড়ে যায়।
৫। পকেট বা শরীরের সংস্পর্শে মোবাইল ফোন না রেখে ব্যাগে রাখুন।
৬। জরুরি প্রয়োজন ছাড়া শিশুদের হাতে মোবাইল ফোন দিবেন না। বিশেষ করে যাদের বয়স আঠারো বছরের কম।
৭। মাথার পাশে মোবাইল রেখে ঘুমাবেন না। কমপক্ষে কয়েকফুট দূরে রাখুন। যদি ফোনে  অ্যালার্ম সেট করতে চান এয়ারপ্লেন মুডে রাখুন।
৮। ল্যাপটপ বা ট্যাবে কাজ করার সময় টেবিলে বসে করুন। কোলে বা বুকের ওপর কখনও রাখবেন না। 
৯। মোবাইল ফোন চার্জে থাকা অবস্থায় কখনও ব্যবহার করবেন না।
১০। ওয়াইফাই রাউটার আপনার বেডরুম বা যে রুমে আপনি বেশীরভাগ সময় কাটান তা থেকে দূরে রাখুন এবং রাতের বেলায় বন্ধ রাখুন।
১১। অন্ধকারে মোবাইল, ল্যাপটপ ব্যবহারে বিরত থাকুন। কারণ অন্ধকারে মনিটর থেকে যে রশ্মি নির্গত হয়, তা আমাদের চোখের জন্য ক্ষতিকর।
১২। যদি মোবাইলে কোন ভিডিও বা মুভি দেখতে বা গান শুনতে চান তাহলে আগে ডাউনলোড করে নিন। পরে এয়ারপ্লেন মুডে উপভোগ করুন।
১৩। শিশুরা যদি মোবাইল বা ল্যাপটপে গেম খেলতে চায় তাহলে এয়ারপ্লেন মুডে সেট করে দিন।
উল্লেখ্য, আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার্য আরও অনেক জিনিস আছে যা থেকে প্রতিনিয়ত বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ বা রেডিয়েশন নির্গত হয়। যেমন: মাইক্রোওয়েভ ওভেন, এলইডি টিভি, এলইডি লাইট, রিমোট কন্ট্রোল, রেডিও ইত্যাদি। কাজেই এই জিনিসগুলো ব্যবহারেও আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। 

No comments:

Post a Comment

Post Top Ad