কেন্দ্রের নির্দেশিকা মেনে বিসিসিআই বৃহস্পতিবার ভারত-দক্ষিণ আফ্রিকা একদিনের সিরিজের বাকি দুটি ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে করার সিদ্ধান্ত নেয়। পরে আজ ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের বাকি দুটি ম্যাচই বাতিল হয়ে গেল। প্রসঙ্গত বৃষ্টির জন্য ধর্মশালায় প্রথম ম্যাচ ভেস্তে যায়।
রবিবারই ভারত সফরে এসেছে দক্ষিণ আফ্রিকা। সঙ্গে এসেছে চিফ মেডিক্য়াল অফিসার। বৃহস্পতিবার সিরিজের প্রথম একদিনের ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পরপরেই বৃহস্পতিবারই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক নির্দেশিকা জারি করে জানিয়ে দেয়, যে কোনও জমায়েত করা যাবেনা। জমায়েত হলে করোনা সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা রয়েছে।
তাই করোনা সংক্রমণের মাঝেই কোনও টুর্নামেন্ট করতে হলে তা ফাঁকা গ্যালারিতে করতে হবে। সেই কারনে সিরিজের বাকি দুটি ম্যাচ লক্ষ্ণৌ এবং কলকাতায় দর্শকশূণ্য স্টেডিয়ামে করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। শুক্রবার ভারতীয় দল লক্ষ্ণৌতে পৌঁছে গিয়েছিল দ্বিতীয় ম্যাচ খেলতে। কিন্তু ম্যাচ শেষ মেষ বাতিল হয়ে যায়।
বর্তমান পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সঙ্গে জরুরি বৈঠকে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড। তারপর রাজ্য ক্রিকেট সংস্থাদের জানিয়ে দেয় যে সিরিজের বাকি দুটো ম্যাচ আপাতত বাতিল করা হয়েছে।

No comments:
Post a Comment