প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আপাতত পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে দেখা করতে ভারতে আসা সম্ভব হচ্ছে না অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলার। এদিকে করোনার কারণে এরইমধ্যে সব দেশের ভিসা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বাতিল করার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার।
গত বৃহস্পতিবার নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে এক পোস্টে অভিনেত্রী লেখেন- দীর্ঘদিন পর যখন সৃজিত মুখার্জির সঙ্গে তার দেখা করার কথা, তখন বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা।
দেশে বিতর্কিত নাগরিকত্ব আইন ও কিছু রাজনৈতিক ও ধর্মীয় এবং প্রাকৃতিক ও অস্বাভাবিক কারণেও তাদের দেখা হচ্ছে না বলেও জানান তিনি।
তবে দীর্ঘ অপেক্ষার পর যখন তাদের দেখা হবে তখন মিথিলা বলবেন-
‘তেরে লিয়ে হম হ্যায় জিয়ে হোট কো সিয়ে/তেরে লিয়ে হাম হ্যায় জিয়ে হার আনসু পিয়ে/দিল মে মাগার জালতে রাহে চাহাত কে দিয়ে/তেরে লিয়ে লিয়ে’।
প্রসঙ্গত, কলকাতায় বিয়ের রিসেপশন পার্টির পর মিথিলা আপাতত নিজের দেশে ফিরে কাজে যোগ দিয়েছেন। অন্যদিকে সৃজিত মুখার্জি তার ছবির শ্যুটিংয়ে আফ্রিকায় অবস্থান করছেন।

No comments:
Post a Comment