চুরি যাওয়া সামগ্রী এক মাসের মধ্যে উদ্ধার করে মালিকের হাতে ফেরত দিল পুলিশ প্রশাসন। গত ১৫ ই ফেব্রুয়ারি কুমারগঞ্জ থানার ডাঙ্গার হাট এলাকার খানপুরের বাসিন্দা যশমন্ত সরকারের বাড়িতে তালা ভেঙ্গে চুরি হয় সোনার হার সহ বেশ কিছু সামগ্রী।
১৬ ই ফেব্রুয়ারি অভিযোগ পাওয়ার পর চোর রুবেল মণ্ডলকে গ্রেপ্তার করে কুমারগঞ্জ থানার পুলিশ। শুক্রবার প্রায় একমাস পর আদালতের নিয়ম মেনেই চুরি যাওয়া সামগ্রী মালিকের হাতে ফেরত দিল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত।
চুরি যাওয়া সোনার সামগ্রী এক মাসের মধ্যে উদ্ধার করে মালিকের হাতে ফেরত দিল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন।

No comments:
Post a Comment