করোনা পজিটিভ গায়িকা কণিকার বিরুদ্ধে পুলিশি অভিযোগ দায়ের - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 23 March 2020

করোনা পজিটিভ গায়িকা কণিকার বিরুদ্ধে পুলিশি অভিযোগ দায়ের





সম্প্রতি বলিউডের গায়িকা কণিকা কাপুর করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। গত শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি জানান এ গায়িকা। কিন্তু যুক্তরাজ্য থেকে ফেরার পর কোয়ারেন্টাইনে না থেকে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

ফলে কণিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ২৬৯, ২৭০ ও ১৮৮ ধারায় মামলা রুজু করেছে উত্তর প্রদেশের সরোজিনী নগর থানার পুলিশ। পুলিশের কাছে কণিকা কাপুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন লক্ষ্মৌয়ের  এক স্বাস্থ্যকর্মী।

জানা যায়, কণিকার এই অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপি নেত্রী বসুন্ধরা রাজে ও তার সাংসদ পুত্র দুষ্ফ্মন্ত সিং। তবে সচেতনতার স্বার্থে তারা নিজেদের সেল্‌ফ কোয়ারেন্টাইনে রেখেছেন। এরই মাঝে সবাইকে আশ্বস্ত করতে ট্যুইট করেন বসুন্ধরা রাজে।

তিনি জানান, 'সেদিনের অনুষ্ঠানের পর আমরা সবাই কোয়ারেন্টাইনে রয়েছি। তবে আমাদের শরীরে এখনও কোনও উপসর্গ দেখা যায়নি।' আর এই ঘটনায় কণিকার এখনও কোনও মন্তব্য না জানা গেলেও বর্তমানে এ গায়িকা চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।

No comments:

Post a Comment

Post Top Ad