আজ বিকেল ৫টা থেকে আগামী ২৭ মার্চ মধ্যরাত পর্যন্ত রাজ্যজুড়ে চলবে লক ডাউনের বিধিনিষেধ৷ লকডাউন পরিস্থিতিতে গণ পরিবগণ পরিষেবা বন্ধ থাকছে৷ চালু থাকবে অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবার৷ খোলা থাকবে পেট্রোল পাম্প৷ কিন্তু, পেট্রোল পাম্প খোলা রাখার ক্ষেত্রে এবার বেশ কিছু শর্ত চাপানো হচ্ছে৷ পেট্রোল পাম্প খোলা বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ জারি হয়েছে৷
আজ রাজ্যের খাদ্যমন্ত্রী সঙ্গে বৈঠকে বসেন পেট্রোল পাম্প সংগঠনের নেতারা৷ সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, লকডাউনের সময় খোলা থাকবে পেট্রোল পাম্প৷ সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে পেট্রোল পাম্পগুলি৷ এর বাইরে পাওয়া যাবে জ্বালানি৷
জরুরি প্রয়োজন ভিত্তিতে পেট্রোল পাম্পে অগ্রাধিকার পাবেন স্বাস্থ্যকর্মীরা৷ অ্যাম্বুলেন্স ও সংবাদমাধ্যম সুবিধা পাবে৷ খুব প্রয়োজনে বেরোনা গাড়িগুলিকে নির্দিষ্ট সময়ের মধ্যে তেল দেওয়া হবে৷ জাতীয় সড়কে পেট্রোল পাম্পগুলি খোলা থাকবে নির্দিষ্ট সময়ে৷

No comments:
Post a Comment