কাঠ পাচারের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেলো - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 5 March 2020

কাঠ পাচারের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেলো





জঙ্গল থেকে  মূল‍্যবান গাছ কেটে চোরাপথে অবৈধ ভাবে মারুতি গাড়ি করে  কাঠ পাচারের পথে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে  গেল একটি মারুতি গাড়ি। ঘটনাটি ঘটেছে বুধবার রাত নয়টা নাগাদ কালচিনি ব্লকের নিমতি এলাকায়।



জানা গিয়েছে,   একটি মারুতি গাড়ি অবৈধ কাঠ বোঝাই করে কাঠ পাচার করছিল। ওই সময়  বনদপ্তর সেই মারুতি গাড়ির পিছু ধাওয়া করে। দ্রুত পালাতে গিয়ে  নিমতি এলাকায় মারুতি গাড়িটি পালটে যায়। এই ঘটনায় এলাকায় ব‍্যাপক চ‍্যাঞ্চল‍্য ছড়ায়। ঘটনাস্থলে বনদপ্তরের নিমতি রেঞ্জের বনকর্মীরা পৌছে গাড়িটিকে আটক করে ও গাড়িতে থাকা কাঠগুলোকে উদ্ধার করে রেঞ্জ কার্যালয়ে  নিয়ে আসেন।



নিমতি রেঞ্জার অর্ণব দাস জানান যে গোপনসুত্রে খবর পেয়ে বনকর্মীরা ওই  মারুতি গাড়িটিকে ধরার জন‍্য দাড়িয়ে ছিলেন।  নিমতি এলাকায় মারুতি গাড়িটিকে পিছু নিলে মারুতি গাড়িটি দ্রুত গতিতে পালাতে গিয়ে পালটে যায়। তবে  গাড়ির চালক পালিয়ে যায়।

No comments:

Post a Comment

Post Top Ad