করোনা আতঙ্ক ; মুরগির মাংসের বিক্রি বাড়াতে পেঁয়াজ ফ্রি - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 5 March 2020

করোনা আতঙ্ক ; মুরগির মাংসের বিক্রি বাড়াতে পেঁয়াজ ফ্রি





করোনা ভাইরাস আতঙ্কে ভুগছে গোটা পৃথিবী। এই আতঙ্ক সাধারণ মানুষের মধ্যেও প্রভাব বিস্তার করেছে। ফলে সামুদ্রিক মাছ সহ মুরগির মাংস খাওয়ার প্রায় বন্ধ করেছে সাধারণ মানুষ।




করোনা আতঙ্কের ছায়া পড়েছে উত্তর ২৪ পরগনা জেলাতেও। করোনার আতঙ্কে মুরগির মাংসের বিক্রি বাড়াতে অভিনব বুদ্ধি বের করলেন জেলার ব্যারাকপুর মহকুমার এক মাংস বিক্রেতা।  বৃহস্পতিবার   সুখচর বাজারে এক মাংস বিক্রেতা  মাংস বিক্রি বাড়াতে ১ মুরগির  কেজি মাংসের সাথে  ২৫০  গ্রাম পেঁয়াজ বিনামূল্য দিচ্ছেন। তবুও আতঙ্ক কাটিয়ে ক্রেতাদের দেখা নেই।




 বিনামুল্যে পেয়াজের জন্য যদিও  দোকান চত্বরে দু একজন ক্রেতা মাংস কিনতে দেখা যায়।   যেখানে প্রতিদিন এই দোকান থেকে প্রায় ১০০  কেজি উপরে মাংস বিক্রি হয় সেখানে বিক্রি প্রায় বন্ধের মুখে।  চরম দুরবস্থা মুরগির মাংস ব্যবসায়ীদের।

No comments:

Post a Comment

Post Top Ad