করোনা আতঙ্কের জেরে বেড়ে গেছে মাস্ক বিক্রি। খোলা বাজারে আর মাস্ক মিলছেনা। মিললেও মাস্কের দাম বেড়ে গেছে। আর এই মাস্ক নিয়ে যাতে কেউ অবৈধ ভাবে ব্যবসা না করে তার জন্য মঙ্গলবার কালচিনি ব্লকের বিভিন্ন ওষুধ দোকানে ও অন্যান্য দোকানে অভিযান চালালো কালচিনি পুলিশ।
কালচিনি থানার ওসি অভিষেক ভট্টাচার্য জানান মাস্ক ও স্যানিটাইজার নিয়ে যাতে কালোবাজারি না হয় তার জন্য এই অভিযান। মাস্ক নিয়ে যাতে কেউ অবৈধ ভাবে ব্যবসা না করে তার জন্য আমরা বিশেষ্পভাবে সতর্ক রয়েছি।

No comments:
Post a Comment