রায়গঞ্জে গোমূত্র সেবন কর্মসূচী পালিত হল - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 March 2020

রায়গঞ্জে গোমূত্র সেবন কর্মসূচী পালিত হল





বিশ্বাসে মিলায়ে বস্তু তর্কে বহুদূর" করোনা ভাইরাসের হাত থেকে রেহাই পেতে দলীয় কর্মিদের গোমূত্র পান করালেন উত্তর দিনাজপুর জেলার বিজেপি রায়গঞ্জ শহর মন্ডল কমিটি।বিজেপি  কর্মিরা গোমূত্রকে করোনা প্রতিষেধক   হিসেবে বাছলেও চিকিৎসা বিজ্ঞান এর সঙ্গে বাস্তবতা খুঁজে পাচ্ছেন না।





বিশিষ্ট চিকিৎসক শান্তনু দাস জানিয়েছেন গোটা পৃথিবীতে এর কোন প্রতিষেধক   খুঁজে পাওয়া যাচ্ছে না।তখন গোমূত্র পান করলেই এই ভাইরাস থেকে আটকানো যাবে এর পেছনে কোন বিজ্ঞান নেই বলে মনে করেন শান্তনুবাবু।






সারা পৃথিবী জুড়ে করোনা ভাইরাসে আতঙ্কে মানুষ।বহু মানুষের মৃত্যু হয়েছে।সারা পৃথিবীতে এই ভাইরাসের এখনও কোন প্রতিশেধক ওষুধ বের হয়।সারা পৃথিবীতে ভাইরাসের হাত থেকে বাঁচতে বিভিন্ন ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।





আজ রায়গঞ্জ বিজেপি শহর মন্ডলের তরফ থেকে গোমাতা পূজা এবং গোমূত্র সেবন কর্মসূচী পালন করল।দলীয় কর্মিদের করোনার ভাইরাসের হাত থেকে রেহাই পেতে গোমূত্র সেবন করানো হয়।বিজেপি শহর মন্ডলের সভাপতি অভিজিৎ যোশী জানিয়েছেন,গতকাল কলকাতায় এই কর্মসূচী পালিত হয়েছে।




আজ রায়গঞ্জে গোমূত্র সেবন কর্মসূচী পালিত হল।বিজেপি এই গোমূত্র সেবনের পেছনে কোন বিজ্ঞান নেই বলে দাবি করেছেন চিকিৎসক শান্তনু দাস।

No comments:

Post a Comment

Post Top Ad