বুধবার মহকুমা শাসক ও পৌরসভার চেয়ারম্যানকে দিনহাটা মহকুমা যৌথ ব্যবসায়ী সংগ্রাম কমিটি এক স্মারকলিপি প্রদান করে। বহুজাতিক সংস্থা মহকুমার ক্ষুদ্র ব্যবসায়ী দের স্বার্থে বহুজাতিক সংস্থা এবং বহিরাগত প্রাইভেট লিমিটেড কোম্পানির অনুপ্রবেশ রুখতে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ সহ মোট ৩ দফা দাবির ভিত্তিতে মহকুমার ১০ টি ব্যবসায়িক সংগঠন "দিনহাটা মহকুমা যৌথ ব্যবসায়ী সংগ্রাম কমিটি'" যৌথভাবে এই স্মারকলিপি প্রদান করে।
এদিন মহামায়া পাঠ থেকে মিছিল করে শহর পরিক্রমাকরে সংগঠনের সদস্যরা প্রথমে পৌরসভার চেয়ারম্যান তারপর মহকুমা শাসক কে স্মারক লিপি প্রদান করেন। মিছিলে পা মেলান সংগঠনের সম্পাদক উৎপলেন্দু রায়, সংগঠনের সভাপতি নিখিল কর্মকার সহ সংগঠনের সদস্যরা।
এই বিষয়ে সংগঠনের সম্পাদক উৎপলেন্দু রায় বলেন, মহকুমার খুচরো ব্যবসায় বহিরাগত বহুজাতিক সংস্থা এবং বহিরাগত প্রাইভেট লিমিটেড কোম্পানির অনুপ্রবেশ রুখতে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করা, নতুন করে বহিরাগত শপিংমল কেন্দ্রিক সংস্থানের ক্ষেত্রে প্রশাসনিক কর্তৃক ট্রেড লাইসেন্স প্রদান বন্ধ রাখা, দিনহাটা ব্যবসায়ীদের স্বার্থে ক্ষুদ্র সহায়ক শিল্প স্থাপনের উদ্যোগ গ্রহণ কররা দাবিতে আমাদের এই স্মারক লিপি প্রদান।

No comments:
Post a Comment