ভিটেবাড়ি
এবং জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গায়। এই সংঘর্ষের ফলে দুই পরিবারেরই ৮ জন জখম হয়েছেন।আহতদের দুই জনের
অবস্থা গুরুতর হওয়ায় তাদের নিয়ে যাওয়া হয়েছে বারাসত হাসপাতালে।
দুই পক্ষই একে
অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। দেগঙ্গার বেলপুর গ্রামেই থাকেন মোফরেজ সরদার,আজিবার এবং সাইফুল
সরদাররা।এরা সম্পর্কে জ্যাঠতুতো,খুরতুতো ভাই।একই পরিবারের।এদের ৩২
শতকের একটা জমি আছে।সেখানে ভিটেবাড়িও আছে।এদেরই এক ভাই সাইফুল সরদার।বসত বাড়ির জমি
নিয়ে মোফরেজ সরদার এবং আজিবর সরদারের মধ্যে বিবাদ দীর্ঘ দিনের।পারিবারিক এই বিবাদ
আদালত পর্যন্ত গড়িয়েছে। বারাসত আদালতে মামলাও চলছে।
অভিযোগ প্রতিবন্ধী সাইফুলের ঘর তৈরীর কাজে বাধা দেন
আজিবার সরদার এবং তার পরিবার।এই নিয়েই দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়।দুই পক্ষই
লাঠি, কুড়ুল,শাবল নিয়ে একে অপরকে মারধর করতে
থাকেন।এর ফলে দুই পরিবারের ৮ জন জখম হয়েছেন।মোফরেজ সরদার সরকারী প্রকল্পের ঘর
তৈরীর ক্ষেত্রে সাইফুলের পক্ষেই ছিলেন।এদিন ঘর তৈরীর কাজে হাত লাগালে অভিযোগ
আজিবার সরদার এবং তার ঘনিষ্ঠরা বাধা দেন।এর ফলেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

No comments:
Post a Comment