মুখ্যমন্ত্রীর গণবিবাহ অনুষ্ঠানের প্রতিবাদে সরব হলেন মোহন টুডু - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 6 March 2020

মুখ্যমন্ত্রীর গণবিবাহ অনুষ্ঠানের প্রতিবাদে সরব হলেন মোহন টুডু





মুখ্যমন্ত্রীর গণবিবাহ অনুষ্ঠানের মধ্যেই প্রতিবাদে সরব হলেন আদিবাসী নেতা তথা ঝাড়খন্ড দিশম পার্টির রাজ্য সভাপতি মোহন টুডু ।বৃহস্পতিবার দুপুরে গাজোলে আদিবাসীদের গণ বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জেলা পুলিশ ও প্রশাসনের উদ্যোগে। তারই তীব্র প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামের ওই আদিবাসী নেতা মোহন টুডু।



মুখ্যমন্ত্রী গনবিবাহ অনুষ্ঠানে পৌঁছানোর পরই শুরু হয় আদিবাসী নেতা মোহন টুডুর তীব্র প্রতিবাদ। হঠাৎ করে এক ঝাঁক পুলিশের সামনেই প্রতিবাদে সোচ্চার হোন ওই আদিবাসী নেতা। এরপর পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। তবে গোটা ঘটনা নিয়ে পুলিশ ও জেলা গোয়েন্দা বিভাগের কর্তাদের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ উঠেছে।



মুখ্যমন্ত্রী সভাস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে কিভাবে ওই আদিবাসী নেতা হঠাৎ করে খোলা রাস্তায় প্রতিবাদ করতে পারলো । যা নিয়ে জেলা পুলিশ ও প্রশাসনের অন্দরেই জোর জল্পনা শুরু হয়েছে। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশ ও প্রশাসন।



আপাতত ওই আদিবাসী নেতা মোহন টুডুকে পুলিশ আটক করেছে। যদিও এব্যাপারে জেলা তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলে নি।

No comments:

Post a Comment

Post Top Ad