প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন কোচবিহারের সাংসদ বিজেপির নিশীথ প্রামানিক। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন কোচবিহারের সাংসদ বিজেপির নিশীথ প্রামানিক।
এই বিষয়ে সাংসদ জানান "উত্তরবঙ্গের ভাষা-সংস্কৃতি,জনজাতি, চা বাগান, টুরিজম হাব এবং উত্তরবঙ্গের সমস্ত বন্ধ বিমানবন্দর বন্দর নিয়ে আলোচনা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে।
পাশাপাশি উত্তরবঙ্গের নারায়ণী রেজিমেন্ট এর বিষয়ে কথা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে। এদিন প্রধানমন্ত্রীর দপ্তরে নরেন্দ্র মোদি কে মদনমোহন ঠাকুরের একটি বিগ্রহ তুলে দেন সাংসদ নিশীথ প্রামানিক।

No comments:
Post a Comment