আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে কালচিনি পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় কালচিনি ব্লক ইণ্টার টি গার্ডেন নক আউট মহিলা ফুটবল টূর্ণামেণ্টর ফাইনাল প্রতিযোগিতা আয়োজিত হল রবিবার কালচিনি থানা ময়দানে। যেখানে কালচিনি চা বাগান ও সেণ্ট্রাল ডুয়ার্স চা বাগান পরষ্পর মুখোমুখি হয় ।
নির্ধারিত সময়ে দুই টিম এক এক গোল করে। ট্রাইবেকারে সেণ্ট্রাল ডুয়ার্স টিম জয়যুক্ত হয় । আজকের ফুটবল প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন কালচিনি বিডিও ভূষণ শেরপা, ব্লক স্বাস্থ্য আধিকারিক সুভাষ কুমার কর্মকার, আলিপুরদুয়ার জেলাপরিষদের মেণ্টর মোহন শর্মা সহ বিশিষ্টজনেরা।

No comments:
Post a Comment