প্রকাশ্যে দিবালোকে বাড়িতে ঢুকে লুঠপাট চালাল দুষ্কৃতীরা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 15 March 2020

প্রকাশ্যে দিবালোকে বাড়িতে ঢুকে লুঠপাট চালাল দুষ্কৃতীরা




প্রকাশ্যে দিবালোকে  বাড়িতে ঢুকে মহিলাকে বেঁধে রেখে ইঞ্জেকশন দিয়ে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের হাট মহাতাপ লেনে। অভিযোগ, আয়কর দপ্তরের আধিকারিক পরিচয় দিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়ে দুষ্কৃতীরা।
 


জানা গিয়েছে,  বাঁকুড়া শহরের হাটমহাতপ লেনে নিজের বাড়িতে স্বামীর সঙ্গে থাকেন চৈতালী দত্ত। তিনি শাড়ির ব্যবসা করেন। পাশাপাশি বাড়িতে তাঁর একটি বিউটি পার্লারও রয়েছে। রবিবার সকালে স্বামী কাজে বেরিয়ে যান। তারপর তিনি একাই ছিলেন।




 অভিযোগ, সেই সময় সাত-আটজন দুষ্কৃতী তাঁর বাড়ির দরজায় ধাক্কা দেন। মহিলা তাদের পরিচয় জানতে চান। ওই অপরিচিত ব্যক্তিরা জানায় তারা আয়কর দপ্তরের আধিকারিক। তা শুনে বাড়ির দরজা খুলে দেন চৈতালী দত্ত। কিছু বুঝে ওঠার আগেই বাড়িতে ঢোকার পরই তারা ওই মহিলাকে বেঁধে ফেলে। জোর করে ইঞ্জেকশন দেওয়া হয় তাকে। এই অবস্থায় বাড়িতে অবাধে লুঠপাঠ চালিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতীরা।

 

 এরপর বাড়ির কাজের লোক ঘটনাস্থলে পৌঁছন। তিনি দেখেন চৈতালী বাড়ির বারান্দায় হাত, পা, মুখ বাঁধা অবস্থায় পড়ে রয়েছেন। খবর দেওয়া হয় প্রতিবেশীদের। ঘটনার খবর পৌঁছয় বাঁকুড়া সদর থানায়। তড়িঘড়ি পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ অসুস্থ অবস্থায় চৈতালী দত্তকে বাঁকুড়ার সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। সেখানেই আপাতত চিকিৎসাধীন ওই মহিলা।  প্রকাশ্য দিবালোকে এই  ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad