বদলি হওয়া উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডি গ্রুপের কর্মচারী বিজন দে নিখোঁজ ঘিরে চাঞ্চল্য ছড়ালো । এই বদলি করার সিদ্ধান্ত পাল্টে দাবিতে এবং বিজন দেখে খুঁজে বের করার দাবিতে তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেছে কর্মচারী যৌথ মঞ্চের সদস্যরা।
কর্মচারী যৌথ মঞ্চের অভিযোগ, বিজেপি করার অপরাধে বিজন দেখে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অন্যত্র বদলি করা হয়েছে। এর প্রতিবাদে গতকাল থেকেই তারা অবস্থান বিক্ষোভে বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে। এরপরই গতকাল রাত থেকে নিখোঁজ হয়ে গিয়েছে।
বিজন দের সাথে কাল রাত থেকে কোনরকম যোগাযোগ করা যাচ্ছে না ।তাদের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে ফোন করে মানসিকভাবে চাপ দেওয়া হচ্ছিল সেই কারণেই হয়তো সে কোথাও চলে যেতে পারে। বাসে কোথায় গেল তা নিয়েও রয়েছে ধোঁয়াশা।
এর পিছনে পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে দাবি করেছে তারা ।যতক্ষণ না বিজন দে কে খুঁজে পাওয়া যাচ্ছে তাদের এই অবস্থান বিক্ষোভ চলবে বলে জানান তারা।

No comments:
Post a Comment