কেন্দ্রের সমালোচনায় সরব হলেন পার্থ চট্টোপাধ্যায় - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 6 March 2020

কেন্দ্রের সমালোচনায় সরব হলেন পার্থ চট্টোপাধ্যায়





EPF এ সুদ কমায় রাজ্য মন্ত্রিসভার অন্যতম সদস্য পার্থ চট্টোপাধ্যায়  এর কড়া প্রতিক্রিয়া। কেন্দ্রের সমালোচনায় সরব হলেন মন্ত্রী। তাঁর অভিযোগ কেন্দ্র মুষ্টিমেয় মানুষের সুবিধা করছে। সব কিছু কমছে , বাড়ছে শোষণ।



রাজ্যের সাম্প্রতিক উচ্চ শিক্ষা আইন নিয়ে বিভিন্ন মহলে যে বিতর্ক হচ্ছে তাকে আমল দিতে রাজি নন শিক্ষা মন্ত্রী । এই আইন এর যে কোন সংশোধন হচ্ছে না তা তাঁর কথায় স্পষ্ট । তবে যেটা থাকা উচিৎ নয় , তা খতিয়ে দেখা হবে বলে তাঁর আশ্বাস।



স্কুল শিক্ষক নিয়োগ সংক্রান্ত সদ্য প্রকাশিত সরকারি বিজ্ঞপতি ঘিরে শিক্ষাগত যোগ্যতা র নাম্বার যোগ না করার নিয়ে যে নয়া বিধি বলবৎ হয়েছে তার স্বপক্ষে সওয়াল করেন পার্থ বাবু। তিনি পাল্টা অভিযোগ করে বলেন সিপিএম আমলে এই ভাবেই দলের লোক কে নিয়োগ করা হত।



 তবে এখন যে নিয়োগ এর কোন আশা  নেই তা শিক্ষা মন্ত্রীর কথায় স্পষ্ট। তাঁর অভিযোগ গত পাঁচ বছরে যে নিয়োগ প্রক্রিয়া চলছে তা এখনো শেষ হয়নি । এব্যাপারে হাই কোর্টের দিকে আঙ্গুল তোলেন পার্থবাবু।

No comments:

Post a Comment

Post Top Ad