রহস্যজনকভাবে হঠাৎই নিখোঁজ হয়ে যান এক যুবক, নাম দিলীপ দেবনাথ। বাড়ী সাহুডাঙ্গী সংলগ্ন নওয়াপাড়ায়। জানা যায়, শনিবার থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করে কোথায় না পেয়ে গত শনিবারই আমবাড়ি ফাঁড়িতে অভিযোগ জানায়।
এদিকে খুঁজতে খুঁজতে আজ সোমবার ক্যানেলের পাড়ে দিলীপের গায়ের পোশাক পড়ে থাকতে দেখে য সন্দেহ হয়, হয়তো কেনেলের জলে তলিয়ে গেছে সে। আবার একে ঘিরে দানা বাঁধছে অন্য কোনও রহস্য। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
এদিকে খবর পেয়ে তল্লাশিতে ওই এলাকায় আসে আমবাড়ি ফাঁড়ির পুলিশ। পরিবারের সন্দেহ জলের তলায় থাকতে পারে দিলীপের দেহ।

No comments:
Post a Comment