বিএসএফ ক্যাম্পে যুবকের মৃত্যুতে চাঞ্চল্য। বালুরঘাটের কুমারগ্রাম বিওপির ঘটনা। মৃত যুবকের নাম অলোক বর্মন। অভিযোগ গতরাতে মাঠ থেকে তুলে নিয়ে যায় বিএসএফ। আজ সকালে ক্যাম্পরই এক ঘরে তাঁর ঝুলন্ত মৃতদেহ দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতের বাড়ি চকশিতল গ্রামে।
মৃতের পরিবারের অভিযোগ ফেনসিডিল পাচারের মিথ্যে অভিযোগ দিয়ে বিএসএফ তাঁকে তুলে নিয়ে যায়। ক্যাম্পে নিয়ে গিয়ে রাতভর তাঁকে মারধর করায় তাঁর মৃত্যু হয়েছে। যদিও বিএসএফ অভিযোগ অস্বীকার করেছে। এলাকার মানুষ ক্যাম্পের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন।

No comments:
Post a Comment