করোনা প্রতিরোধে অ্যান্টি-নিউমোনিয়া ভ্যাকসিন নেওয়ার পরামর্শ মমতার - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 March 2020

করোনা প্রতিরোধে অ্যান্টি-নিউমোনিয়া ভ্যাকসিন নেওয়ার পরামর্শ মমতার




করোনা ভাইরাসের  কোনও  ওষুধ বা প্রতিষেধক বাজারে না পাওয়া গেলেও  নিউমোনিয়ার প্রতিষেধক তো বাজারে পাওয়াই যায়। করোনা সংক্রমণের অন্যতম প্রধান উপসর্গ নিউমোনিয়া। তাই নিউমোনিয়ার টিকা নিলে, কিছুটা প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। আজ বিধানসভায় ষাটোর্ধ্ব বিধায়কদের  নিউমোনিয়ার প্রতিষেধক নেওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, অ্যান্টি-নিউমোনিয়া ভ্যাকসিন নিন।
 


করোনার সংক্রমণ হু হু করে বাড়ছে ভারত-সহ গোটা পৃথিবীতে। মৃত্যুমিছিলও দীর্ঘায়িত হচ্ছে। এই সংকটের মুহূর্তে বাংলার করোনা চিত্র অপেক্ষাকৃত ভাল। এখানে এখনও পর্যন্ত কারও শরীরে COVID-19 জীবাণু মেলেনি।



আর পরিস্থিতির যাতে এতটুকুও অবনতি না ঘটে, তার জন্য আগাম সতর্কতা হিসেবে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে নবান্ন। জনবহুল যে কোনও জায়গা বন্ধ রাখা হয়েছে। বন্ধ থাকছে রাজ্য বিধানসভার অধিবেশনও।

No comments:

Post a Comment

Post Top Ad