প্রিন্স চার্লস করোনা আক্রান্ত হয়েছেন - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 March 2020

প্রিন্স চার্লস করোনা আক্রান্ত হয়েছেন




ব্রিটেনের প্রিন্স চার্লস করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন তার একজন মুখপাত্র। এসময় ৭১ বছর বয়সী চার্লসের সংক্রমণ মৃদু এবং ‌তিনি ভালো আছেন বলে জানান ওই মুখপাত্র।



প্রিন্স অব ওয়েলস চার্লসের স্ত্রী ক্যামিলা পার্কারেরও করোনা ভাইরাস পরীক্ষা হয়েছে। তবে তার এই রোগ ধরা পড়েনি বলে ক্ল্যারেন্স হাউজ জানিয়েছে। তাদের তথ্য মতে, চার্লস ও ক্যামিলা এখন স্কটল্যান্ডে নিজেদের বাসভবন বালমোরাল প্রাসাদে সেলফ আইসোলেশনে আছেন। প্রিন্স গত কিছু দিন এখানেই ছিলেন।




ক্ল্যারেন্স হাউজের বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুবরাজ হিসেবে তিনি অনেকগুলো দায়িত্ব পালন করায় কার কাছ থেকে এই ভাইরাস সংক্রমিত হয়েছেন তা বের করা সম্ভব নয়।

No comments:

Post a Comment

Post Top Ad