বাংলার জন্য সাহায্য চাইলেন মমতা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 March 2020

বাংলার জন্য সাহায্য চাইলেন মমতা





করোনার জেরে চলছে  লকডাউন। ব্যবসা বন্ধ।স্তব্ধ চলমান  জনজীবন।  এহেন পরিস্থিতিতে চাপ বেড়েছে রাজ্যের কোষাগারে। সে কারণে সাধারণ মানুষকে এগিয়ে এসে সহযোগিতার আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। নেটব্যাঙ্কিং বা অ্যাপে আর্থিক সহযোগিতা করতে পারবেন সাধারণ মানুষ।  ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও  আইএফএসসি কোড জানিয়ে দিয়েছেন মমতা।




মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,''রাজ্যকে বিপুল ঋণ শোধ করতে হচ্ছে। কেন্দ্রীয় সরকারের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছিলাম। ভাঁড়ার প্রায় শূন্য। ব্যবসা বন্ধ। দোকানপাট বন্ধ। লোকের হাতে পয়সা নেই। কী করব? আমরা একটা রাজ্য আপত্কালীন ত্রাণ তহবিল করেছি। যে কেউ সহযোগিতা করতে পারেন।




ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ৬২৮০০৫৫০১৩৩৯। আইএফএসসি কোড- আইসিআইসি ০০০৬২৮০। এছাড়া লগ করতে পারেন wb.gov.in-এ।'' এর পাশাপাশি থাকছে একটি মোবাইল নম্বরও। যোগাযোগ করুন সঞ্জয় বনশল- ৯০৫১০২২০০০। এই তহবিলে শুধু আর্থিক সহযোগিতা নয়, জিনিসপত্রও দিতে পারেন।
'

No comments:

Post a Comment

Post Top Ad