জমি বিবাদের জেরে বাড়িতে আগুন লাগানোর অভিযোগ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 16 March 2020

জমি বিবাদের জেরে বাড়িতে আগুন লাগানোর অভিযোগ





আলিপুরদুয়ার ২নম্বর ব্লকের পারোকাটা গ্রাম পঞ্চায়েতের উত্তর পারোকাটা এলাকায় আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়।  সোমবার উত্তর পারোকাটা এলাকার বাসিন্দা অনিল ভৌমিকের বাড়িতে আগুন লাগার ঘটনাটি ঘটছে।






জানা গিয়েছে, জমি নিয়ে বিবাদের জেরে পাশের বাড়ির একজন ব্যক্তি জমিতে বেড়া দিচ্ছিলো সেই সময়ই আচমকা বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অনিল বাবুর পরিবারে অভিযোগ।






ঘটনায় একটি রান্নাঘর ক্ষতিগ্রস্ত হয় অনিল বাবুর।  ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  ঘটনার খবর শামুকতলা ফাঁড়ির পুলিশ আধিকারিকরা আসেন।  গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad