আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হল রাজ্য সরকারের ‘খেলরত্ন’ পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সম্মান প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ঘোষনা করলেন রাজ্য সরকার হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম প্রয়াত ফুটবলার শৈলেন মান্নার নামে নামকরণ করতে চায়। সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেন মমতা।
ময়দানের একাধিক ক্লাবের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন ' আজ তাদের ২১ লক্ষ টাকা টোকেন হিসাবে দেওয়া হচ্ছে খেলাধুলোর উন্নয়নের জন্য। বাংলার খেলাধুলো এই ক্লাবগুলিকে ছাড়া ভাবা যায় না। মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান ছাড়া বাংলার ফুটবল ভাবা যায় নাকি। '

No comments:
Post a Comment