করোনা আতংক ছড়ালো কলকাতার নামি স্কুলেও - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 13 March 2020

করোনা আতংক ছড়ালো কলকাতার নামি স্কুলেও



করোনা আতংক ছড়ালো   কলকাতার নামি স্কুলেও।  কলকাতা সাউথ পয়েন্ট স্কুল জানিয়ে দিয়েছে, খুব দরকার না পড়লে স্কুলে আসার দরকার নেই।


সাউথ পয়েন্ট স্কুলে নার্সারি থেকে উচ্চ মাধ্যমিক , পড়ুয়ার সংখ্যা প্রায় ১২ হাজার। মার্চ মাস জুড়ে স্কুলে একাধিক কর্মসূচি থাকে। যার মধ্যে খাতা দেখানো থেকে শুরু করে স্কুলের অন্য অনুষ্ঠানও। ঠিল ওয়ার্কশপও।



এদিন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, সেই সব অনুষ্ঠান আপাতত বাতিল করা হচ্ছে। দরকার না হলে স্কুলে নয় স্কুলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খুব দরকার না পড়লে স্কুলে আসার প্রয়োজন নেই।



 অন্যদিকে কলকাতার এক বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যামিটিও পড়ুয়াদের আসতে বারণ করেছে। সেখানে ৭০০ ছাত্রছাত্রী হস্টেলে থাকে। সোমবার থেকে তাদের ক্লাস অনলাইনে হবে বলে জানানো হয়েছে। 

No comments:

Post a Comment

Post Top Ad