প্রয়োজনীয় হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক না পেয়ে বেলেঘাটা আইডিতে নার্সদের বিক্ষোভ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 March 2020

প্রয়োজনীয় হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক না পেয়ে বেলেঘাটা আইডিতে নার্সদের বিক্ষোভ



করোনা মোকাবেলায়  প্রয়োজনীয় হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক না-পাওয়া করোনা আক্রান্ত চিকিৎসারত নার্সরা বিক্ষোভে সামিল৷ বুধবার দুপুরে বেলেঘাটা আইডি হাসপাতালে বেশ কিছু নার্স ও স্বাস্থ্যকর্মী সুপারের কাছে বিক্ষোভ দেখাতে থাকেন৷




নার্স ও স্বাস্থ্যকর্মীদের দাবি, তাঁদের পর্যাপ্ত মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হচ্ছে না৷ এছাড়াও তাঁদের সুরক্ষার বিষয়টিও উপেক্ষিত৷ কোনও কোনও স্বাস্থ্যকর্মীর দাবি করেন, যে গাড়িতে করে করোনা আক্রান্তদের রাজারহাটে আইসোসেশনে পাঠানো হচ্ছে, সেই গাড়ি করেই তাঁদের বাড়ি ফিরতে হচ্ছে৷ লকডাউনের জন্য কর্মক্ষেত্র থেকে স্বাস্থ্যকর্মীদের বাড়ি ফেরার অসুবিধার কথা আগেই দেখা গিয়েছিল৷




রাজ্য সরকার তাঁদের বাসের ব্যবস্থা করলেও তা যথেষ্ট নয় বলে অনেকই দাবি করেছিলেন৷ কারণ দেখা গিয়েছিল একটি বাসের মধ্যে গাদাগাদি করে বাড়ি ফিরছেন স্বাস্থ্যকর্মীরা৷ সরকার যখন সোশ্যাল ডিসট্যান্সিংয়ের কথা বলছে, তখন স্বাস্থ্যকর্মীদের বাসে এইভাবে বাড়ি ফেরার দৃশ্য মোটেই সুখকর নয়৷ তবে স্বাস্থ্যকর্মীদের বাড়ি ফেরার কথা মাথায় রেখে হাসপাতালের কাছে কোনও হোটেল বা গ্রেস্ট হাউজের রাখার ব্যবস্থা করেছে রাজ্য সরকার৷

No comments:

Post a Comment

Post Top Ad