করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধিতে বর্তমান পরিস্থিতির কারনে দেশের রেল পরিষেবা বন্ধ রাখার মেয়াদ বাড়ছে। এর আগে বিজ্ঞপ্তি জারি করে এই লক্ষ্যে রেল কর্তৃপক্ষ জানিয়েছিল, ৩১ মার্চ পর্যন্ত দেশ জুড়ে সমস্ত যাত্রিবাহী ট্রেন পুরোপুরি বন্ধ রাখা হবে। বন্ধ হয়ে যায় কলকাতার মেট্রো পরিষেবাও। বর্তমান পরিস্থিতিতে রেল পরিষেবা বন্ধ রাখা হবে ১৪ এপ্রিল পর্যন্ত।
তবে যাত্রী পরিষেবা বন্ধ করা হলেও রেলের পণ্য পরিষেবা জারি রাখা স্বাভাবিক ভাবে। এদিকে জনতা কার্ফুর জন্য এমনিতেই রবিবার সমস্ত প্যাসেঞ্জার ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। বাতিল হয়েছে বহু দূরপাল্লার ট্রেনও। দক্ষিণ রেল, পশ্চিম রেল ও ইস্টকোস্ট রেলওয়ে তাদের অধিকাংশ ট্রেন বাতিল করে দেয়।
এদিকে সারা বিশ্বে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বৃদ্ধির হার ক্রমেই লাগাম ছাড়াচ্ছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত সারা বিশ্বে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১৮ হাজার। এমন কঠিন পরিস্থিতিতে আক্রমণাত্মক হওয়ার কথা বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। এদিকে করোনা প্রতিরোধে ভারতের উদ্যোগের প্রশংসা করল হু।

No comments:
Post a Comment