প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে বকনা বাছুর বিতরণ ও প্রশিক্ষণ শিবির - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 March 2020

প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে বকনা বাছুর বিতরণ ও প্রশিক্ষণ শিবির





বৃহস্পতিবার কাটোয়া ২ নং ব্লক প্রাণী সম্পদ বিকাশ দফতরের উদ্যোগে ও কাটোয়া ২ পঞ্চায়েত সমিতির সহযোগিতায় কাটোয়া ২ ব্লকের ৩ জন উপভোক্তাদের প্রত্যেককে ১ টি উন্নত প্রজাতির জার্সি বা গীর বকনা বাছুর প্রদান করা হয়। এছাড়া বিজ্ঞান সম্মত ভাবে গো-পালনের লক্ষ্যে উপভোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।




বকনাগুলির স্বাস্থ্য সুরক্ষায় প্রত্যেক উপভোক্তাদের বিভিন্ন প্রকারের ওষুধ প্রদান করা হয়। এছাড়া প্রত্যেক  উপভোক্তাকে সরকারি এপিক ব্র্যান্ডের গোখাদ্য প্রদান করা হয়। এই উপলক্ষ্যে প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিকের করণে  আয়োজিত সভায় উপস্থিত ছিলেন কাটোয়া ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি  নিষাদ সামন্ত,  ব্লকের প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক ডাঃ জয়কিংকর মান্না,  কাটোয়া ২ নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ  সুব্রত মজুমদার, শিক্ষা কর্মাধ্যক্ষ রফিকুল ইসলাম, অগ্রদ্বীপ গ্রাম পঞ্চায়েত এর প্রধান  নিতাই সুন্দর মুখার্জি, প্রাণী চিকিৎসক ডাঃ প্রশান্ত পাল সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি।





কাটোয়া ২ নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ  সুব্রত মজুমদার তাঁর ভাষণে বলেন,  বর্তমানে রাজ্য সরকার প্রাণী সম্পদ বিকাশ দফতরের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গ্রামের গরিব মানুষদের স্বনির্ভর করার লক্ষ্যে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহন করেছেন। তিনি জানান,  এই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউণ্টে আগামী কয়েকদিনের মধ্যে প্রত্যেককে তার গোয়াল ঘরটির মেরামতির জন্য ৪০০০ টাকা  করে দেওয়া হবে। অগ্রদ্বীপ গ্রাম পঞ্চায়েত এর প্রধান নিতাই সুন্দর মুখার্জি  উপভোক্তাদের অত্যন্ত যত্ন সহকারে বিজ্ঞান সম্মত ভাবে এই প্রাণী গুলিকে পরিচর্যা ও রক্ষণাবক্ষেণ  করতে আবেদন করেন।





পঞ্চায়েত সমিতির সভাপতি  নিষাদ সামন্ত আশা প্রকাশ করেন যে, এই গবাদি প্রাণীগুলি প্রতিপালন করে অবশ্যই এই উপভোক্তাদের পারিবারিক আয় বৃদ্ধি পাবে এবং ওনারা স্বনির্ভর হবেন। এছাড়া ডাঃ প্রশান্ত পাল বাছুরের যত্ন, রক্ষণাবক্ষেণ, টীকার প্রয়োজনীয়তা, সঠিক মাত্রায় ওষুধ ও খনিজ লবণের প্রয়োগ, প্রজননের বিজ্ঞান সম্মত দিকটি নিয়ে উপভোক্তাদের সম্যক রূপে অবহিত করেন।





এদিকে উপভোক্তারাও সুস্বাস্থ্যের অধিকারী এবং বেশ বড় বকনা বাছুর, গোখাদ্য, ওষুধ , প্রশিক্ষণ, বীমার ব্যবস্থা, খাবার পাত্র, এবং গোয়াল ঘরটির মেরামতির টাকার ব্যবস্থা সহ একত্রে এতগুলি সুবিধা পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দফতর থেকে পেয়ে অত্যন্ত খুশী। তারা কাটোয়া ২ পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে সরকারি এই উদ্যোগকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

No comments:

Post a Comment

Post Top Ad