এলাকা দখলকে কেন্দ্র করে ফের উত্তাল হল দিনহাটা ১ নম্বর ব্লকের গীতালদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। ঘটনায় আহত ৩ জন। আহতরা বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গিয়েছে গত পঞ্চায়েত নির্বাচনে আজিদুল হক তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্ন নিয়ে জয়ী হয়। পাশাপাশি আবুয়াল আজাদ নির্দল প্রতীক চিহ্ন নিয়ে জয়ী হয়। পরবর্তীতে আবুয়াল আজাদ তৃণমূল কংগ্রেসে যোগ দান করেন। গীতালদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে আবু আল আজাদ কে প্রধান করা হয়।
এই ঘটনায় দীর্ঘ দিন থেকে ঠান্ডা লড়াই চলছিলো গীতালদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। বৃহস্পতিবার রাস্তা তৈরিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনায় ৩ জন আহত হয়। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ রাহুল হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

No comments:
Post a Comment