গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 7 March 2020

গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক






গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল যুবকের। মৃতের নাম বিশ্বনাথ ব্যাপারী (২০)। উত্তর ২৪ পরগণায় গাইঘাটা থানার কয়া খালপারের ঘটনা। আজ সকালে তার ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। 




পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর বেঙ্গালুরুতে হোটেলে কাজ করতো বিশ্বনাথ। ১৫ দিনের মতো হলো বাড়িতে এসেছে। প্রতিদিনের মতো গতকাল রাতে খাওয়া দাওয়া করে তার রুমে ঘুমাতে যায়। ওই রুমে বিশ্বনাথ ও তার অসুস্থ মা ঘুমিয়েছিল। 




আজ সকালে মায়ের গোঙানির শব্দ শুনে পরিবারের অন্য সদস্যরা তার রুমে  গিয়ে দেখেন গলায় কাপড়ের ফাঁস লাগিয়ে ঝুলে রয়েছে সে। খবর দেওয়া হয় গাইঘাটা থানায়। পুলিশ গিয়ে মৃত দেহ উদ্ধার করে চাঁদপাড়ার  গ্রামিণ হাসপাতালে নিয়ে আসলে ডাক্তর মৃত বলে ঘোষনা করে। তবে ঠিক কি কারনে আত্মহত্যা করল বিশ্বনাথ তা নিয়ে  ধন্দে পরিবার।  




পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, , বাড়িতে কোন ঝামেলা ছিল না। কারো সঙ্গে কোন সম্পর্ক বা ঝামেলা আছে বলে তাদের জানা নেই। কালও সে সকলের সঙ্গে ভালো ভাবেই ছিল। হঠাৎ কেন এমন ঘটনা ঘটাল তার কিছুই তারা বুঝতে পারছে না। মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তে পাঠিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad