ক্রেতাদের দাঁড়ানোর জায়গা চিহ্নিত করে দিল রায়গঞ্জ পুলিশ ও পৌরসভা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 March 2020

ক্রেতাদের দাঁড়ানোর জায়গা চিহ্নিত করে দিল রায়গঞ্জ পুলিশ ও পৌরসভা






করোনা মোকাবিলায় এবারে খোলা দোকানগুলোর বাইরে ক্রেতাদের দাঁড়ানোর জন্য জায়গা চিহ্নিত করে দিল উত্তর দিনাজপুর জেলার  রায়গঞ্জ পুলিশ ও পৌরসভা। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে এদিন বাজার এলাকায় খোলা দোকান পাটগুলির সামনে ক্রেতাদের নিয়ম মেনে দাঁড়ানোর ব্যাপারে জানান পুলিশ সুপার সুমিত কুমার ও পুরপ্রধান সন্দিপ বিশ্বাসের নেতৃত্বে প্রশাসনের কর্তারা।




এদিন পুরসভা ও পুলিশ যৌথভাবে এদিন শহরের বাজারগুলিতে অভিযান চালায়। নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের খোলা দোকান গুলির সামনে ক্রেতাদের নিয়ম মেনে লাইন করে দাঁড়াবার জন্য ১ মিটার দূরে দূরে সাদা রং দিয়ে জায়গা নির্দিষ্ট করে দেওয়া হয়।




এই নিয়ম মেনেই জিনিসপত্র কেনা ও বিক্রি করার জন্য সংশ্লিষ্ট দোকানের মালিক ও ক্রেতাদের সচেতন করা হয়।ব্যাবসায়ীদের প্রবীন নাগরীকদের আগে প্রধন্য দিতে বলে প্রশাসনিক লোকেরা।এর ফলে দোকান গুলির সামনে জমায়েত হবে না।সাধারণ মানুষদের প্রশাসনিক আইন মেনে চলার জন্য বলা হয়। 

No comments:

Post a Comment

Post Top Ad