এনআরসি, এনপিআর আতঙ্কে একদল সার্ভেয়ারকে আটক গলসিতে - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 13 March 2020

এনআরসি, এনপিআর আতঙ্কে একদল সার্ভেয়ারকে আটক গলসিতে




এনআরসি, এনপিআর আতঙ্কে একদল সার্ভেয়ারকে আটক রেখে ব্লক প্রশাসনের হাতে তুলে দিল গ্রামবাসীরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে পূর্ববর্ধমানের গলসিতে।এদিন সকাল সাড়ে দশটার সময় গলসি ২ নম্বর ব্লকের কুরকুবা গ্রাম পঞ্চায়েতের বাহিরঘন্যা গ্রামে যান সার্ভিয়াররা।



স্থানীয়দের দাবী, এনআর সির তথ্য সংগ্রহের জন্য গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি মন্দির, মসজিদ ও স্কুলে ছবি তুলছিলেন ওই সার্ভেয়াররা।




ওই সময় তাদের কাছে কারণ জানতে চাইলে কোন বৈধ্য নথি দেখাতে পারেননি সার্ভেয়ারের দলের সদস্যরা। এই কারণেই তাখদের কাজের ফাইল ও কাগজ কেড়ে নিয়ে আটকে রাখে গ্রামবাসীরা।




পরে গ্রাম থেকে খবর পেয়ে গলসি ২ নম্বর ব্লকের এক কর্মাধ্যক্ষ গিয়ে তাদের জনরোষ থেকে বাঁচিয়ে গলসি ২ ব্লকের বিডিও অফিসে নিয়ে যান।



সার্ভেয়ারদের পক্ষ থেকে বলা হয় তাঁরা সার্ভে অফ ইণ্ডিয়ার সার্ভেয়ার। এলাকায় ম্যাপ তৈরীর জন্য সার্ভে করতে গিয়ে বিভিন্ন জিনিসের ছবি তুলছিলেন। ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পাশাপাশি এমন ঘটনায় স্তম্ভিত সার্ভেয়ারের দলও।

No comments:

Post a Comment

Post Top Ad