দিল্লির
হিংসায় হিন্দুস্তান তথা ভারতমাতার
ক্ষতি হয়েছে। এই ভাষাতেই দিল্লি
হিংসা নিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল
গান্ধী। রাহুল বলেন, রাজধানী দিল্লিতে সংঘর্ষের কারণে ভয়াবহ ক্ষতি হয়ে গিয়েছে।
দিল্লিতে হিংসা রুখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও তার দিল্লি
পুলিশ।
বুধবার কংগ্রেস প্রতিনিধিদলের সঙ্গে উত্তর পূর্ব
দিল্লির হিংসাবিধ্বস্ত অঞ্চল পরিদর্শন করেন রাহুল গান্ধী। তিনি বিভিন্ন অঞ্চল ঘুরে দেখেন।
হিংসার সময় ব্রিজপুরী অঞ্চলে একটি স্কুলে ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেওয়া হয়।
সেই স্কুল পরিদর্শনের পর রাহুল বলেন, এই
স্কুলটি ভারতের ভবিষ্যৎ। ঘৃণা ও হিংসা এটিকে শেষ করে দিয়েছে। এতে কারও লাভ হয়নি।
উন্নয়নের প্রতিপক্ষ হল ঘৃণা ও হিংসা। এটা হিন্দুস্তান ও ভারতমাতার ক্ষতি। সারা
বিশ্বে আমাদের সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
দিল্লিতে
হিংসায় ক্ষতিগ্রস্ত হওয়া অঞ্চলগুলি পরিদর্শন করে রিপোর্ট দেওয়ার জন্য পাঁচ সদস্যের
একটি দল গঠন করেছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। কংগ্রেস সহ বিরোধী দলগুলি
দিল্লির হিংসা নিয়ে সংসদে আলোচনার দাবিতে সরব। সরকার আলোচনার বিষয়ে সম্মত হলেও, লোকসভার স্পিকার ওম বিড়লা জানিয়েছেন, হোলির পরে এ বিষয়ে বিতর্ক হবে।

No comments:
Post a Comment