দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুর থানার খড়িবেড়িয়ার বাজারে একই রাতে সোনার দোকান সহ মোবাইল ফোন দোকানে চুরি। রাতের অন্ধকারে দোকানের সাটারের তালা কেটে কোলাপসবেল গেটে ভেঙ্গে ভিতরে ঢুকে চুরি সহ ভাংচুর চালায়।
মোবাইল দোকান দারের বক্তব্য যে, বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল ছাড়াও মোবাইল ফোনে বিভিন্ন সামগ্রিক মিলিয়ে প্রায় দেড় লক্ষ টাকার মতো জিনিস চুরি যায় ও দোকানের মধ্যে রীতি মতো মদের আসর বসে।
এছাড়াও সোনার দোকানে গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে চোরের দল। আজ সকালে বাজারে আসা ব্যাবসায়ীরা খবর দিলে সোনার দোকানদার ছুটে এসে দেখেন যে সর্বশো লুঠ হয়ে গিয়েছে । বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন চুরি যাওয়া দোকানদারেরা। ,ঘটনাস্থলে বিষ্ণুপুর থানার পুলিশ এসে পুরো বিষয়টি খতিয়ে দেখেন।

No comments:
Post a Comment