পশ্চিমবঙ্গ সহ ওড়িশার পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ওড়িশার সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ওড়িশা।
সোমবার দুপুরে শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে একথা জানালেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সৌরভ গুপ্ত। এদিন তিনি জানিয়েছেন এই বিশ্ববিদ্যালয় অতি স্বল্প টাকায় বেশকিছু বিভাগের কোর্স ভর্তি হওয়ার সুযোগ রয়েছে।

No comments:
Post a Comment