করোনা আক্রান্ত সন্দেহে মহিলা ভর্তি রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 16 March 2020

করোনা আক্রান্ত সন্দেহে মহিলা ভর্তি রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে





করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে (কাশি ও শ্বাসকষ্ট) উত্তর দিনাজপুর জেলার  রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলেন এক মহিলা। রবিবার রাতে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।




ওই মহিলার বাড়ি রায়গঞ্জ ব্লকের মহারাজা এলাকায়। ওই মহিলার জ্বর ও শ্বাসকষ্ট থাকায় করোনা ভাইরাস আক্রান্ত হতে পারে বলে প্রাথমিক ধারনা চিকিৎসকদের।বর্তমানে ওই মহিলাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা মেডিসিন বিভাগের একটি ঘরে রাখা হয়েছে।



কিন্তু রাজ্য সরকারের নির্দেশে রায়গঞ্জ মেডিকেল কলেজে আলাদাভাবে করোনা সন্দেহে ভর্তি রোগীদের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড করা হলেও ওই ওয়ার্ডটি এখনও বাইরে থেকে তালা বন্ধ হয়ে আছে। ফলে  সোমবার সকালেও ওই মহিলাকে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তরিত করা হয় নি।



এদিকে মেডিকেল কলেজের আধিকারিকদের সাথে টেলিফোনে যোগাযোগ করে ওঠা সম্ভব না হওয়ায় কোনো নির্দেশ না পাওয়াতেই তাকে আলাদা ঘরে রাখা হয়েছে বলে হাসপাতালের স্বাস্থ্য কর্মীরা জানান। তবে ওই ঘরেই তাকে অক্সিজেন ও নিবুলাইজার দেওয়া হয়েছে।



ওই মহিলার জ্বর ও প্রবল শ্বাসকষ্ট নিয়ে করোনা সন্দেহে রোগিণীর ভর্তি হওয়ার ঘটনায় রিতীমত আতঙ্ক ছড়িয়েছে রায়গঞ্জ মেডিকেলের অন্যান্ন স্বাস্থ্যকর্মী, চিকিৎসক থেকে শুরু করে  অন্যান্য  রোগী  ও তাদের আত্মীয়দের মধ্যে।  এই বিষয়ে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বা জেলা স্বাস্থ্য দফতরের কোনো আধিকারিকের কোনো প্রতিক্রিয়া মেলেনি।

No comments:

Post a Comment

Post Top Ad