উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা হবিবপুরে - pcn page old

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 March 2020

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা হবিবপুরে




সারা রাজ্যে আজ শুক্রবার শুরু হছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষাকে সামনে রেখে শুক্রবার আইহো সুশক্তি ক্লাব প্রাঙ্গনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা সহ তাদের হাতে বিশুদ্ধ পানীয় জল ও কলম চকলেট দিয়ে মিষ্টি মুখ করানো হলো হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের  তৃণমূল কংগ্রেস ছাত্র যুব পক্ষ থেকে।




এদিন সকালে বিশুদ্ধ পানীয় জল বিতরণ সাথে কলম চকলেট এবং পরীক্ষার্থীদের সহায়তা শিবিরে উপস্থিত ছিলেন হবিবপুর ব্লকের তৃনমূল কংগ্রেসের ছাত্র যুব সভাপতি দীপঙ্কর মন্ডল, তৃণমূল  সহ বরিষ্ঠ তৃনমুল নেতা উজ্জ্বল মিশ্র, উশুলা সোরেন,দিলীপ ধর, শ্যামলী ভৌমিক আইহো অঞ্চলের  তৃনমূলের সকল সদস্য।



তাদের এই অনুষ্ঠান সকাল আটটা থেকে শুরু হয়। এদিন রাস্তা দিয়ে যাওয়া সকল পরীক্ষার্থীদের হাতে হাতে  বিশুদ্ধ পানীয় জল চকলেট কলম  দিয়ে তাদের শুভেচ্ছা বার্তা দেওয়া হয়।




পাশাপাশি যদি কোন পরীক্ষার্থীর পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সমস্যা দেখা দেয় তার জন্য তারা এই শিবিরে মোটরবাইক মোতায়েন রেখেছিলেন তৃণমূল কংগ্রেসের তরফে।

No comments:

Post a Comment

Post Top Ad